শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বের শীর্ষ দশ বুদ্ধিজীবীর সবাই মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qar-ramআওয়ার ইসলাম: পাঠকদের ভোটের মাধ্যমে সর্বশেষ ২০০৮ সালে বিশ্বের শীর্ষ ১০০ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছিলো যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত দ্বিমাসিক পত্রিকা ফরেইন পলিসি এবং যুক্তরাজ্যের মাসিক প্রস্পেক্ট ম্যাগাজিন।এর আগে পত্রিকা দুটি ২০০৫ সালেও একই ধরনের তালিকা প্রকাশ করেছিল। ২০০৫ সালের তালিকায় শীর্ষ দশজনের মধ্যে কোন মুসলমান বুদ্ধিজীবীর ঠাঁই না হলেও  ২০০৮ সালের তালিকায় শীর্ষ দশ বুদ্ধিজীবীর মধ্যে সবাই মুসলমান। নিচে সেই দশ বুদ্ধিজীবীর নাম ও সংক্ষিপ্ত পরিচয় দেয়া হলো।

ইউসুফ আল কারদাভি: ইউসুফ আল কারদাভি ১৯২৬ সালের ৯ সেপ্টেম্বর মিশরে জন্মগ্রহণ করেন। তাকে সমসাময়িক কালের অনত্যম শীর্ষ ইসলামী পণ্ডিত বিবেচনা করা হয়। আল কারদাভি প্রায় ১২০টিরও বেশি বই রচনা করেছেন। ১৯৮১ সাল তাকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত করা হয়। ২০১১ সালে ৩০ বছর পর তিনি নিজ দেশ ভ্রমণ করেন। ২০০৮ সালে যুক্তরাজ্য তাকে ভিসা দিতে অস্বীকার করে। চলতি বছর ফ্রান্স সেদেশে তাকে নিষিদ্ধ করে।

ড. তারিক রামাদান: তারিক রামাদান ১৯৬২ সালের ২৬ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তিনি মিশরের মুসলিম ব্রাদারহুড এর প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নাতি। তারিক রামাদান হাল সময়ের অন্যতম শীর্ষ একজন ইসলামী পণ্ডিত এবং লেখক। ২০০৩ সালে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সাথে তিনি ঔতিহাসিক টেলিভিশনে বিতর্কে অংশ নেন। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনটেম্পরারি ইসলামিক স্টাডিজের অধ্যাপক হিসেবে কর্মরত।

ড. মুহাম্মদ ইউনূস: ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে ক্ষুদ্র্ঋণ কার্যক্রমের সূচনা করেন। ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

ফেতহুল্লাহ গুল: ফেতহুল্লাহ গুল ১৯৪১ সালের ২৭ এপ্রিল তুরস্কে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন লেখক, শিক্ষাবিদ এবং ইসলামী পণ্ডিত। গুল এ পর্যন্ত ৬০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে তিনি যà§