মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

34-afganআওয়ার ইসলাম: আফগানিস্তানে মার্কিন এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার প্রদেশে বোমা বিস্ফোরণে এ মার্কিন সেনা নিহত হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, আফগান সেনাদের সঙ্গে অভিযান চালানোর সময় পেতে রাখা ঘরে তৈরি বোমা ফেটে নিহত হয় এ সেনা। মার্কিন সেনাদল পদাতিক টহলে নিয়োজিত ছিল এবং যুদ্ধাবস্থায় এ সেনা নিহত হয়েছে বলে জানানো হয়। অবশ্য নিহত সেনার নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয় নি।

এ ঘটনার তদন্ত চলছে বলে উল্লেখ করে কুক আরো বলেন, এতে আর কেউ হতাহত হয়েছে বলে তার জানা নেই।

২০০১ সালে আগ্রাসন চালানোর পর থেকে আফগানিস্তানে অন্তত ২৩০০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে ওয়াশিংটনের সরকারি পরিসংখ্যানে স্বীকার করা হয়েছে। অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি বলে মনে করা হয়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ