বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

পাক-ভারত উত্তেজনার মধ্যে ব্রহ্মপুত্র নদের পানি বন্ধ করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ind-chinআওয়ার ইসলাম : চীন ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদীর পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে নদীটি থেকে ভারতে পানি সরবরাহের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। চীনের সবচেয়ে ব্যয়বহুল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য তিব্বতের উপর দিয়ে প্রবাহিত এ শাখা নদীটির পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ।

তিব্বতের লালহো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ৭৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় হবে। ব্রহ্মপুত্র নদ তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। এর শাখানদী শিয়াবুকু’র ওপর নির্মাণ করা হবে লালহো পানি প্রকল্প। এ প্রকল্প ২০১৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, কয়েক দশক আগে পাকিস্তানের সঙ্গে সম্পাদিত সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি পর্যালোচনা করে দেখবে তার দেশ।  মোদির এ ঘাষণার পরই চীন ব্রহ্মপুত্রের নদের পানি সরবরাহ বন্ধের পদক্ষেপ নিল। পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন চীনের এ পদক্ষেপের প্রতি বিশ্লেষকরা গভীর নজর রাখছেন। তারা মনে করছেন, চীন ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার করলে তাতে চূড়ান্তভাবে বাংলাদেশই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ