মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে ইমামের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imamআওয়ার ইসলাম : বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাইফুল ইসলাম নামের এক ইমামকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। খবর এনটিভির।

সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার শিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বায়তুল হক জামে মসজিদের ইমাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের আবদুল হেকিম মিয়ার ছেলে।

বিয়ের কনে স্থানীয় জামালপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং নববধূকে নিয়ে বরপক্ষ চলে যাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরে বিয়ে পড়ানোর অভিযোগে ইমাম সাইফুল ইসলামকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে জানতে চাইলে ইমাম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন বলেন,  তিনি ওই এলাকার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহাদাৎ সরকারের নির্দেশে বিয়ে পড়িয়েছেন। তাঁর নির্দেশ অমান্য করার সক্ষমতা তাঁর ছিল না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ