মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তানে ভারতীয় সব রকম চলচ্চিত্র বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সীমান্তে উত্তেজনার প্রভাবে পাকিস্তানে বন্ধ হলো ভারতীয় সব রকম চলচ্চিত্র। কিছুদিন আগে ভারত থেকে পাকিস্তানি তারকাদের ফেরত পাঠানোর কথা বলেছিল ভারত। এবার পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির হল মালিকরা। বিবিসির এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ অক্টোবর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে আহ্বান করেছেন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোনও ভারতীয় সিনেমা প্রদর্শন করা হবে না, এমন ঘোষণা দিয়েছে সেদেশের সিনেমার পরিবেশকরা । এমন সিদ্ধান্তে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে দেশটির লাহোর করাচী ও ইসলামাবাদের সিনেমা হলগুলোতে।

 

চির বৈরিতা থাকলেও পাকিস্তানে ভারতীয় সিনেমা খুবই জনপ্রিয়। তারপরেও সাম্প্রতিক সামরিক টানাপড়েনে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পরিবেশকরা সিদ্ধান্ত নিয়েছে অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখা হবে বলিউডের সিনেমা প্রদর্শন। যতদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হচ্ছে সময়সীমা ততদিন পর্যন্তও দীর্ঘ হতে পারে।

এতে ব্যবসায়িক ক্ষতিও মেনে নিতে রাজি দেশটির চলচ্চিত্র বিষয়ক সংস্থাগুলি।

এর একদিন আগে ভারতীয় নির্মাতাদের একটি সংগঠন জানিয়েছিল যে তারা পাকিস্তানি কোনও অভিনেতাকে বলিউডের সিনেমাতে সুযোগ দেবে না। তারও আগে একজন চরমপন্থি রাজনীতিবিদ পাকিস্তানি অভিনেতাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল।

এদিকে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর দুই দেশেরই সীমান্তের অনেক জায়গায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ