মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাউকে কাফের ফতোয়া দেয়ার অধিকার শুধু আল্লাহ-রাসুলের - কাউন্সিল অব সৌদি স্কলারস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারুক ফেরদৌস 

soudiএকজন মুসলমানকে খুব সহজেই কাফের মুরতাদ বলে দেয়ার প্রবণতা বাংলাদেশে খুব বেশি লক্ষ্য করা যায়। বেশিরভাগ সময়ই এর পেছনে যথাযথ কারণ বা দলিলও থাকে না। সৌদি আরবের শ্রেষ্ঠ আলেমদের নিয়ে গঠিত কাউন্সিল অব সিনিয়র স্কলারস সম্প্রতি এক বিবৃতিতে এই প্রবণতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তারা বলেছেন, নিজেকে কাফের হিসেবে ঘোষণা করেননি এমন কাউকে কাফের ঘোষণা করতে পারেন শুধু আল্লাহ বা তার রাসুল।

আরব নিউজের রিপোর্ট অনুযায়ী কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে কাফের ঘোষণা দেয়ার অধিকার সাধারণ মানুষের নেই। এটা আল্লাহ এবং তার রাসুলের অধিকার। মানুষকে কাফের ঘোষণা দেয়াকে গর্হিত কাজ আখ্যা দিয়ে বলা হয়েছে, এটা খুন খারাবির সম্ভাবনা তৈরি করে। এ কারণে সম্পদ বণ্টন করার অধিকার সৃষ্টি হয় এবং বিয়ে ভেঙ্গে যায়।

কাউন্সিল অব সিনিয়র স্কলারসের পক্ষ থেকে আরও বলা হয়, সরকার এবং শাসককে কাফের বলা আরও বিপদজনক। কারণ এর কারণে উগ্রপন্থার দিকে মানুষকে ঠেলে দেয়া হয়। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

সৌদি আলেমরা বলেছেন, অন্যকে কাফের আখ্যা দেয়ার এই প্রবণতা গোমরাহ এবং ইসলামে এর স্থান নেই।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ