বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিমন পেরেজ সন্ত্রাসবাদের প্রতীক ছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shimn-pআওয়ার ইসলাম : ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ সন্ত্রাসবাদের প্রতীক ছিলেন। শান্তির ক্ষেত্রে তার কোনো অবদান নেই। পেরেজের মৃত্যুর পর ইসলামিক জিহাদের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় সংগঠনটির গণমাধ্যম বিষয়ক দপ্তরের প্রধান দাউদ শাহাব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিমন পেরেজ আজীবন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করে গেছেন। তার কারণে অসংখ্য ফিলিস্তিনি আজও শরণার্থী হিসেবে কোনোমতে দিনাতিপাত করছেন। পশ্চিমা গণমাধ্যম পেরেজকে শান্তি-মানব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু তারা তাতে সফল হবে না।

দাউদ শাহাব বলেন, ফিলিস্তিনিরা ইহুদিবাদী নেতাদের বিচারের দাবি থেকে সরে আসবে না।

মারাত্মক স্ট্রোক করার দু সপ্তাহ পর ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ গতকাল (বুধবার) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। শিমন পেরেজ তার সাত দশকের রাজনৈতিক জীবনে ইসরাইলের জন্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রধান ও সর্বশেষ তিনি ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। শিমন পেরেজ প্রেসিডেন্ট থাকার সময় ২০০৭ ও ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল দুদফায় পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে। ইহুদিবাদীদের হামলায় শহীদ হয়েছেন অন্তত ৩,৭০০ ফিলিস্তিনি।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ