বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের ‘ভুল’ বিমান হামলা; ২২ সোমালিয় সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

somali-senaআওয়ার ইসলাম : আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ২২ সোমালিয় সৈন্য নিহত হয়েছে। ‘ভুল তথ্য’ নিয়ে হামলা করার কারণে এ ঘটনা ঘটেছে বলে সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন। দেশটির গালমুদুগ প্রদেশের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওসমান ঈসা জানিয়েছেন, তার প্রদেশে গতকাল (বুধবার) মার্কিন বিমান হামলায় এসব সেনা নিহত হয়েছে। প্রতিবেশী পুন্টল্যান্ড প্রদেশের অনুরোধে মার্কিন বাহিনী ওই হামলা চালিয়েছে বলে তিনি জানান। ঈসা বলেন, পুন্টল্যান্ডের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের একদল জঙ্গির অবস্থান জানানো হয়। কিন্তু আসলে সেটি ছিল সোমালিয়ার একটি সেনা সমাবেশ।

তবে ওই মন্ত্রীর এ দাবির ব্যাপারে ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন ও সোমালিয়ার পুন্টল্যান্ড প্রদেশ। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস অবশ্য দাবি করেছেন, জঙ্গি বিরোধী অভিযানের সময় সোমালিয় সেনারা আশ-শাবাবের পক্ষ থেকে হামলার শিকার হলে ‘আত্মরক্ষামূলক বিমান হামলা’ চালায় মার্কিন বিমান বাহিনী। তিনি বলেন, ওই হামলায় ৯ আশ-শাবাব জঙ্গি নিহত হয়েছে। হামলায় সোমালিয়ার কোনো সৈন্য নিহত হয়েছে কিনা বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে হামলাটি চালানো হয়েছে কিনা পেন্টাগন তা খতিয়ে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সোমালিয়ার পুন্টল্যান্ড পুলিশের একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, মার্কিন বিমান হামলায় এক ডজনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে আশ-শাবাব দাবি করেছে, হামলার সময় ঘটনাস্থলে তাদের কোনো সদস্য ছিল না; ফলে তাদের কেউ হতাহত হয়নি।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ