বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে ভারত অভিযান চালিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaআওয়ার ইসলাম : ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গতরাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে। এ সময় ভারতের ভাষায় কথিত ‘সন্ত্রাসবাদীদের’ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

কিছুক্ষণ আগে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং।

সংবাদ সম্মেলনে বলেন, ‘কাল রাতের ওই হামলায় সন্ত্রাসবাদীদের এবং যারা তাদের মদত দিচ্ছিল, তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, মারা গেছে অনেকে। এই হামলার খবর আমি নিজেই পাকিস্তানের ডিজিএমও-কে ফোন করে আজ সকালে জানিয়েছি’।

এই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এ ধরণের হামলা এখনই আবারও চালানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় এই সেনা কর্মকর্তা বলেন, গতকাল তারা নির্দিষ্ট তথ্য পান যে নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানী অংশের ভেতরে কয়েকটি জায়গায় ‘সন্ত্রাসবাদীরা’ তৈরি হয়েছে ভারতে ঢোকার জন্য। তাদের পরিকল্পনা ছিল জম্মু-কাশ্মীর আর ভারতের অন্যান্য রাজ্যে হামলা চালানোর। এসব ঘাটিতে ভারতীয় সেনাবিাহিনীর অভিযান চালানোর কথা জানিয়ে ভারতের ডিজিএমও বলেন, ‘আমরা উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে পেরেছি। এই ঘটনার পরে যে কোনও পরিস্থিতির জন্য তৈরিও আছি আমরা।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর সেনাবাহিনীর ওই যৌথ সংবাদ সম্মেলনে কোনও সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হয় নি।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ