আওয়ার ইসলাম : ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম। পূণ্যভূমি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। আওয়ার ইসলাম টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন অনুবাদক ও কলামিস্ট মাওলানা আবদুল আজীজ আল হেলাল। সম্পাদনা : জাকির মাহদিন
আজ পড়ুন শেষ পর্ব
আব্দুল আজীজ আল হেলাল : পূর্ববর্তী সলফে সালেহীনদের অনুসরণের কথা বলে বলে মুসলিমগণ বিশ্বব্যাপী বিভিন্ন ফেরকা ও মাসলাকে বিভক্ত। অথচ পূর্ববর্তীদের কেউই নিজেদেরকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করেননি। সলফে সালেহীনদের অনুসরণের ক্ষেত্রে আমাদের এসব ভুল বোঝাবুঝির কারণ কি?
শাহ নজরুল ইসলাম : সকলেই সালাফের অনুসরণের কথা বলেন। তারপরও আমরা শতধা বিভক্ত। আমার মতে এর মূল কারণ মহানবী হযরত মুহাম্মদ সা. বলে গেছেন, সেটা কুরআন সুন্নাহ থেকে বিচ্যুতি। এজন্য ফিরকা-মাসলাক-মাশরাবের বেড়াজাল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এর উপায় মহানবী সা. বলেছেন কুরআন ও সুন্নাহর অনুসরণ। প্রকৃত অর্থে তা না করাই এসব ভুল বোঝাবুঝির কারণ।
আব্দুল আজীজ আল হেলাল : বর্তমান বিশ্বে আলেমগণের মতবিরোধের কারণ কি? আমরা কি একই প্লাটফরমে আসতে পারি? বাংলাদেশে দীর্ঘকাল ধরে ইসলামি সরকার গঠনের চেষ্টা চলছে। অথচ কাঙ্ক্ষিত ফলাফল নেই।
শাহ নজরুল ইসলাম : মূল কারণ হচ্ছে কুরআন সুন্নাহর উপর নিজস্ব মতামত অথবা নিজ নিজ ফিরকার দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দান। আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা যে পর্যায়ে আছে তাতে একই প্লাটফরমে আসার বিষয়টি কল্পনাবিলাসই মনে হয়। এটাকে সম্ভব করতে হলে আগে মনোজগতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। সকলকে ইসলাম, মুসলমান ও মানবতার স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আলেমদের ক্ষমতা ও নেতৃত্বের খাহেশ থেকে বের à¦