বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বেফাক; রাতের মধ্যেই গণমাধ্যমে বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikriআওয়ার ইসলাম : কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা নিয়ে খুব দ্রুতই জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বেফাক। বৈঠকের পর বেফাক সভাপতির পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বেফাকের অবস্থান তুলে ধরা হবে।

স্বীকৃতি কমিশন গঠন করা নিয়ে মতামত জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ কথা জানান জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, এ বিষয়ে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। খুব দ্রুত সময়ের মধ্যে বেফাকের বিবৃতি পাঠিয়ে অবস্থান স্পষ্ট করা হবে। বেফাকের অবস্থানের বাইরে তার নিজস্ব মতামত জানতে চাওয়া হলেও এ সম্পর্কে তিনি কিছুই বলতে রাজি হননি।

আজ রাতের মধ্যেই বেফাক গণমাধ্যমে বিবৃতি পাঠাবে বলে জানান মাওলানা মাহফুজুল হক।

কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে নানা পক্ষের তর্ক বিতর্কের মধ্যে ৯ সদস্যের কমিটি গঠন করে গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা অনুবিভাগ এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এফএফ

আরও পড়ুন

কওমি মাদরাসার স্বীকৃতি’র লক্ষে ৯ সদস্যের কমিটি গঠন করল শিক্ষা মন্ত্রণালয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ