শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

চলে গেলেন আল্লামা মুস্তফা হামিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mustafa-hamidiকুমিল্লা: ছারছিনা আলিয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ শায়খুল হাদিস মাওলানা মুফতি মুস্তফা হামিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৭ সেপ্টেম্বর ভোরে মারা যান তিনি।

মাওলানা মুস্তফা হামিদীর বাড়ি নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের চারিজানিয়া গ্রামে।

মুস্তফা হামিদীর মৃত্যুতে শোক জানিয়ে মাওলানা মুহিব্বুল্লাহ জামী বলেন, “হাজার-হাজার আলিমের উস্তাজ এবং উস্তাজুল আসাতিজাহ শায়খুল হাদিস মাওলানা মুফতি মুস্তফা হামিদী। বড় আমলদার আলিম ছিলেন তিনি।”

নিহতের চাচাতো ভাই বৃহত্তর কুমিল্লা সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম গাফুরী জানান, গত সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা দীঘির পাড়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মাওলানা মুস্তফা হামিদী আহত হন। এরপর কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসা শেষে সোমবার তাকে বাড়িতে আনা হয়। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

আগামী ২৮ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর মরহুমের জানাজা তার নিজ বাড়ির চরজানিয়া ছালেহি দ্বিনিয়া ইউনিভার্সিটি মায়দানে অনুষ্ঠিত হবে।

বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে অসংখ্য পুস্তক রচনা করেছেন মাওলানা মুস্তফা হামিদী৷ বিভিন্ন ইসলামী সাহিত্য পত্রিকায় লেখালেখি করতেন তিনি৷

মুসলিম সমাজে সৃষ্ট ইখতেলাফী মাছায়েলের সমাধানের জন্য বাহাছ-মুনাজারায় নেতৃত্ব দিতেন ছারছিনা আলিযা মাদরাসার সাবেক এই উপাধ্যক্ষ৷ তার ক্ষুরধার বক্তব্যের মাধ্যমে অনেক বাতিল মতামত রহিত হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ