মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কল্যাণপুরে নিহত নয়জনের লাশ দাফনের জন্য হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jongiআওয়ার ইসলাম : বাংলাদেশে গুলশান হামলায় নিহত সন্ত্রাসীদের পর এবার কল্যাণপুরে নিহত ব্যাক্তিদের লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে। কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওই অভিযানের দুই মাস পর নিহতদের লাশ কাউন্টার টেররিজম ইউনিটের কাছে তুলে দেয়া হলো।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ।

এরপর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের সদস্যরা লাশ দাফনের ব্যবস্থা করবেন। জুরাইন কবরস্থানে এই নয়জনের লাশ দাফন করা হবে বলেও জানা গেছে।

কল্যাণপুরে গভীর রাতে চালানো অভিযানের পরদিন ময়নাতদন্ত কার্যক্রমের পর থেকে দুই মাস ধরে লাশ ডাকা মেডিকেলের হিমঘরে ছিল।

সূত্র : বিবিসি

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ