বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

জননেতা হানিফ এমপির সঙ্গে মাওলানা ফারুকী’র শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hanifআওয়ার ইসলাম :  ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র সঙ্গে কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া’র লেকচারার, বিশিষ্ট সমাজসেবক ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার দুপুর ১১ টায় জনাব মাহবুবুল আলম হানিফের কাওরান বাজারস্থ কার্যালয়ে ফুলের তোড়া উপহার দেন মাওলানা ফারুকী। কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশ ও জনতার কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান। এ সময় মাওলানা শহীদুল ইসলাম ফারুকী তার প্রতিষ্ঠিত কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা করার প্রস্তাব দিলে তিনি সম্মাতি জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময়ে মাওলানা ফারুকী ছাড়াও উপস্থিত ছিলেন, আমাদেরসময় ডটকমের সাব এডিটর ও আওয়ার ইসলাম ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, সবার খবর এর সম্পাদক আবদুল গাফফার, শিক্ষার্থী মোরাদ খান ও সিরাজুল ইসলাম প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ