মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিয়েতে মোহর হিসেবে এক মিলিয়ন দরুদ পাঠ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohorফারুক ফেরদৌস : ইসলামি ফিকাহর সাধারণ নিয়ম অনুযায়ী মোহর কোনো সম্পদ দিয়েই আদায় করতে হয়। কিন্তু আফ্রিকার দেশ মৌরতানিয়ায় একটি অন্যরকম মোহর নির্ধারণ করার ঘটনা ঘটেছে। মেয়ের বাবা এক মিলিয়ন দরুদ শরিফ পড়াকেই মোহর হিসেবে কাবিননামায় উল্লেখ করে মেয়েকে বিয়ে দিয়েছেন।

ছেলে উচ্চশিক্ষিত তরুণ। কিন্তু উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও বেকার। তাই শশুর মোহর হিসেবে এক মিলিয়ন দরুদই চাইলেন। দশ লক্ষ বার দরুদ পাঠের বিনিময়ে মেয়ের মোহর মাফ করে দিয়েছেন তিনি। ঘটনাটি মৌরতানিয়ার একটি প্রধান শহর নোয়াকোট এর তারহিল কলোনিতে ঘটেছে।

দরুদ শরিফ পাঠকে মোহর হিসেবে নির্ধারণের এমন খবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে। মানুষ নানান রকম কথা বলছে। এর পক্ষে কেউ কেউ থাকলেও বিপক্ষেই মত দিয়েছেন বেশিরভাগ মানুষ। বিরোধীরা বলছেন এটা বেদআত, ইসলামি শরিয়ায় এরকম মোহর নির্ধারণের কোনো নিয়ম নেই। পক্ষের যুক্তি হলো, এরকম মোহর দেয়ার ব্যবস্থা থাকলে বিয়েতে বাঁধা দূর হবে। কারণ অনেক যুবক মোহরের টাকা যোগাড় না হওয়ার কারণে সঠিক সময়ে বিয়ে করতে পারে না। বিয়ের বয়স পার হয়ে যায়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ