সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাক তালেবানের ৪র্থ কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-talibanআওয়ার ইসলাম : আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এক অভিযানে পাকিস্তানের একজন প্রভাবশালী তালেবান কমান্ডারকে হত্যা করেছে। দু’দেশের সীমান্ত এলাকায় চালানো ওই অভিযানে আরো অন্তত ১০ তালেবান নিহত হয়েছে।

তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র একটি সূত্র জানিয়েছে,  এই গোষ্ঠীর চতুর্থ শীর্ষ কমান্ডার রাইস খান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের লামান এলাকায় নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলের কাছে লামান এলাকাটি অবস্থিত। রাইস খান টিটিপি’তে তারিক আজম খান নামেও পরিচিত ছিলেন।

তারিকের অনুগত একজন তালেবান নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘পাকতিকা প্রদেশে ১০ সহযোদ্ধাসহ আজম তারিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করছি আমি।’

এক সময় সাবেক  টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদের মুখপাত্র হিসেবে কাজ করতেন নিহত তারিক। ২০১৩ সালে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ