মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

একটু একটু করে বদলাচ্ছে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anisulফেনী: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘একটু একটু করে বদলাতে শুরু করেছে ঢাকা। প্রায় দেড় বছরে অনেকটাই বদলে গেছে এ শহর।’

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর দাগণভূঞাঁয় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এক সময় যে শহরে বিলবোর্ডের কারণে আকাশ দেখা যেত না, সে শহরে গত ৪ মাসে ২০ হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়াও অবৈধ অনেক জায়গা দখল মুক্ত করা হয়েছে।

অন‍ুষ্ঠানে তিনি ফেনীর তরুণ সমাজকে লক্ষ্য করে বলেন, জীবন একটা যুদ্ধক্ষেত্র, জীবনের জন্য লড়াই করে যেতে হবে। স্বপ্নের পেছনে দৌড়ে নিজের জীবনকে নিজেই গড়ে তুলতে হবে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র আনিসুল রহমান ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিমকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা।

এছাড়াও উপস্থিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্রাম হোসেন হুমায়ুনসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ