শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Pathankot: Border Security Force (BSF) soldiers patrol the border fence at Bamial border in Pathankot on Monday. The security has been beefed up in the wake of the recent attacks. PTI Photo (PTI1_4_2016_000243B)

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঝিনাইদহ ও কুড়িগ্রামে দুই বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহের জসিম উদ্দীন (২৬) ও কুড়িগ্রামের খুকু মিয়া (২৮)। তারা দুজনেই গরু ব্যবসায়ী।

ঝিনাইদহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৫৮ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, ভারত থেকে গরু নিয়ে জসিম উদ্দীন ও তার সঙ্গীর ফিরছিলেন। সেখানকার হাজরাখাল নামক স্থানে পৌঁছালে বিএসএফ গুলি করে। এতে জসিম উদ্দীন নিহত হন। তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে।
জসিমের লাশ ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানায় নেয়া হয়েছে বলে জানতে পেরেছে বিজিবি। তার লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।
অন্যদিকে কুড়িগ্রাম বিজিবি-৩৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, ভোরে খুকু মিয়া ও তার সঙ্গীরা গরু আনতে ভারতের অভ্যান্তরে গেলে বিএসএফের সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই খুকু মিয়ার মৃত্যু হয়।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ