মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতকে ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু করবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-nawaz-copyআওয়ার ইসলাম : কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হবার আশংকাকে বিশ্ব নেতারা উপকরছেন বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি অভিযোগ করেছেন, ভারত বিপুল অস্ত্রভান্ডার গড়ে তুলছে। সেক্ষেত্রে আক্রান্ত হবার ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় সব কিছু পাকিস্তান করবে বলে তিনি জানিয়েছেন।

দুই চির-বৈরী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে গত সপ্তাহের জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর।

ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে হামলা চালাতে পারে, এমন জল্পনা চলছে পাকিস্তানের গণমাধ্যমে। এরকম আশংকা থেকে পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এমন এক প্রেক্ষাপটে নিউইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এসব কথা বললেন।

নওয়াজ শরীফ বলেছেন পাকিস্তান ঐ এলাকায় কৌশলগত স্থিতিবস্থা আনতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল । পাকিস্তান ভারতের সাথে অস্ত্র প্রতিযোগিতা চায় না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো অভিযোগ করেন, আলোচনায় বসার মত অগ্রহণযোগ্য শর্ত ভারত নিয়ে আসছে।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ