মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমেরিকায় হালাল খাদ্যের বিক্রি তুঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halal-foodআওয়ার ইসলাম: আমেরিকান একটি ইন্সটিটিউট জানিয়েছে, সেদেশে অমুসলিম এবং মুসলিমদের মধ্যে হালাল খাদ্য দ্রব্যের চাহিদা এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছে।

এই ইন্সটিটিউটটি আরও জানিয়েছে, সে দেশে হালাল খাদ্য দ্রব্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং তা শুধু সংখ্যালঘু মুসলমানদের মধ্যেই নয় বরং অমুসলিমরাও ব্যাপকভাবে তা ক্রয় করছে।

গত বছরে প্রায় ১ বিলিয়ন ডলার হালাল পণ্য বিক্রয় হয়েছে যা ২০১২ সালের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আমেরিকা হালাল খাদ্য কাউন্সিল রিপোর্ট করেছে, আশা করা যায়, এই বছর দেশে হালাল পণ্য বিক্রি ২০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

বর্তমানে ৩ মিলিয়ন মুসলমান আমেরিকায় বসবাস করছে আশা করা যাচ্ছে ২০৫০ সালে মুসলমানদের সংখ্যা ৮ মিলিয়নে পৌঁছাবে।

বিশ্বের বিভিন্ন দেশে হালাল খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে জাপান এবং থাইল্যান্ডে। আন্তর্জাতিকভাবে বিশ্বে হালাল খাদ্যের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা তাদের সর্বশেষ প্রতিবেদনে পুনর্ব্যক্ত করেছেন: হালাল খাদ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং ২০১৪ সালে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সারা বিশ্বে হালাল খাদ্যের চাহিদা ও গুরুত্ব বেড়েই চলেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ