মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজ থেকে সরাসরি ঢাকায় তিন আফগান ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

received_1113865591994094সারোয়ার জাহান : সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মঙ্গবার রাতে সরাসরি বাংলাদেশে আসেন আফগানিস্তান ক্রিকেট দলের তিন সদস্য। আর বুধবার বিকেল ৪টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি আরো ২২ সদস্যের একটি দল।

ওই তিন ক্রিকেটার চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি গিয়ে ছিলেন। হজ শেষ এবং সিরিজের তারিখ এক হওয়ায় তারা দেশে না গিয়ে সরাসরি বাংলাদেশে চলে আসেন।

আগামী শুক্রবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রথম মাঠে নামবে আসগর স্ট্যানিকজাইয়ের দল।

আগামী ২৫ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

উল্লেখ্য, আফগানস্তান সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৩ সদস্যের একাদশ ঘোষণা করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ