মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাস উঠে গেল ঘুমন্ত স্বামী স্ত্রীর উপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

busআওয়ার ইসলাম: রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী চলন্ত বাস একটি বাড়িতে ঢুকে পড়েছে। এতে ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টার দিকে মহানগরীর রাজাপাড়া থানার বহরমপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- বহরমপুর রেলক্রসিং এলাকার রিকশাচালক বাশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জানান, কেয়া পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলো। বহরমপুর এলাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে ওই বাড়িতে ঢুকে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাসটি আরও একটি বাড়িও ক্ষতিগ্রস্ত করেছে। এতে দিপু মিয়া (৪৫) ও চম্পা বেগম (৩৫) নামে অপর একদম্পতি আহত এবং বাসটির ছয়যাত্রী আহত হয়েছেন।

আহত যাত্রীরা হলেন- ফিরোজ (৪১), শরীফ (২৪), মামুন (৩০), মানিক (৩১), এমদাদুল (৩৪) ও উত্তম (৫২)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান। বাসটি জব্দ করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ