সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

কাশ্মীরি শিক্ষার্থীকে বহিস্কার করল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

received_1112109978836322আওয়ার ইসলাম: কাশ্মীরে ভারতীয় সেনাঘাটিতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সেটিকে আপত্তিকর উল্লেখ করে এক কাশ্মীরি ছাত্রকে বহিষ্কার করল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাহাত আব্রার জানিয়েছেন, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাঠরত ওই ছাত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছেন স্বয়ং উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দীন শাহ।

তিনি বিষয়টি অত্যন্ত গুরুতর বলে সিদ্ধান্ত নিয়ে ওই ছাত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ করেছেন।

শ্রীনগর থেকে আসা মুদাসসার ইউসুফ নামের ওই শিক্ষার্থী ফেসবুকের এ ঘটনায় উপাচার্যের কাছে ক্ষমা চাইলেও তা ভ্রুক্ষেপ করেনি কর্তৃপক্ষ। ইউসুফ অনুনয় করে বলেছিলেন, তিনি প্রচণ্ড আবেগে নিজেকে ধরে রাখতে পারেননি, সে কারণেই ওই পোস্ট করেছিলেন। কিন্তু তাতে নরম হয়নি কর্তৃপক্ষ।বিষয়টির গুরুত্বের কথা মাথায় রেখে সাজা বহাল রাখার সিদ্ধান্তই হয়েছে।

বিশ্ববিদ্যালয মুখপাত্র বলেছেন, উপাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে দেশ-বিরোধী কোনো কার্যকলাপ, ঘটনা বরদাশত করার অবকাশই নেই।

উল্লেখ্য, ইউসুফের স্ট্যাটাসের বিরুদ্ধে বিজেপি সাংসদ সতীশ কুমার গৌতমও উপাচার্যকে চিঠি দিয়ে দাবি করেছেন, তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয়।
সূত্র: এবিপিলাইভ ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ