সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মাংস খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র, সবচেয়ে কম বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetআওয়ার ইসলাম: বিশ্বে সবচেয়ে বেশি মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে। একজন মার্কিনি প্রতিবছর গড়ে ১২০ দশমিক ২ কেজি মাংস গ্রহণ করে। অন্যদিকে মাংস সবচেয়ে কম খাওয়া হয় বাংলাদেশে। একজন বাংলাদেশি প্রতিবছর গড়ে মাত্র চার কেজি মাংস খেতে পান। ভারতীয়রাও এর চেয়ে বেশি মাংস খায় (৪ দশমিক ৪ কেজি)।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে মাংস গ্রহণের দিক থেকে শীর্ষ ১০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে সর্বনিম্ন মাংস গ্রহণের ১০টি দেশের কথাও জানানো হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার ২০০৯ সাল পর্যন্ত করা একটি প্রতিবেদনের ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে। আর এখানে মাংস বলতে যেকোনো প্রাণীর মাংসই বোঝানো হয়েছে।

তালিকা অনুযায়ী মাংস গ্রহণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পর আছে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েত। যেখানে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ১১৯ দশমিক ২ কেজি। ক্রম অনুযায়ী শীর্ষ ১০-এ থাকা অপর দেশগুলো হলো—অস্ট্রেলিয়া (১১১ দশমিক ৫ কেজি), বাহামাস (১০৯ দশমিক ৫ কেজি), লুক্সেমবার্গ (১০৭ দশমিক ৯ কেজি), নিউজিল্যান্ড (১০৬ দশমিক ৪ কেজি), অস্ট্রিয়া (১০২ কেজি), ফরাসি পলিনেশিয়া (১০১ দশমিক ৯ কেজি), বারমুডা (১০১ দশমিক ৭ কেজি), আর্জেন্টিনা (৯৮ দশমিক ৩ কেজি)।

এদিকে, মাংস গ্রহণে সর্বনিম্ন দেশগুলো মধ্যে বাংলাদেশের আগে আছে ভারত। দেশটিতে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ৪ দশমিক ৪ কেজি। ক্রম অনুযায়ী অপর দেশগুলো হলো—বুরুন্ডি (৫ দশমিক ২ কেজি), শ্রীলঙ্কা (৬ দশমিক ৩ কেজি), রুয়ান্ডা (৬ দশমিক ৫ কেজি), সিয়েরালিয়ন (৭ দশমিক ৩ কেজি), ইরিত্রিয়া (৭ দশমিক ৭ কেজি), মোজাম্বিক (৭ দশমিক ৮ কেজি), গাম্বিয়া (৮ দশমিক ১ কেজি), মালাওয়ি (৮ দশমিক ৩ কেজি)।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ