মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

উত্তপ্ত কাশ্মীর; ভারতীয় সেনা দপ্তরে হামলায় ১৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir24আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি সদর দপ্তরে হামলায় ১৭ সেনা নিহত হয়েছে। আজ রোববার ভোরে পাকিস্তানের সীমান্তবর্তী এই সেনা সদর দপ্তরে হামলা হয়।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানায়, চার থেকে ছয়জন আত্মঘাতী হামলাকারী কমান্ডো স্টাইলে হামলা চালিয়েছে। আজ ভোরে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের লাইন অব কন্ট্রোল সীমান্তবর্তী উরি এলাকার কাছের সেনা সদর দপ্তরটিতে তারা  হামলা করেছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রটি আরো জানায়, সংঘর্ষ এখনো চলছে। সামরিক বাহিনীর হেলিকপ্টারে আহত ২০ সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, ২০১৪ সালের পর জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কয়েকটি বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ঘটনার দিকে নজর রাখা ওই অঞ্চলের রাজনৈতিক, সামরিক এবং প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন।

সূত্র: এনটিভি