সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

‘আইসিটি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joyআওয়ার ইসলাম: আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ -এর জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে ১৯ সেপ্টেম্বর এই পুরস্কার প্রদান করবে। এ বছর থেকে শুরু হওয়া এই পুরস্কারটি পরবর্তীতে প্রতি বছর একবার প্রদান করা হবে।

বাংলাদেশ আওযামী লীগের ওয়েব সাইটে দেয়া এক সংবাদে এ খবর জানিয়ে বলা হয়, এ বছর পুরস্কারটি প্রদান করবেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি। জাতিসংঘের টেকসই উন্নয়নে লক্ষ্য অর্জনের প্রথম বছরে আইসিটি ও প্রতিযোগিতামূলক টেকসই উন্নয়নের উপাদানগুলোকে গ্রহণের জন্য এই আয়োজন ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশ্ব সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অভিনয় ও সংগীত ক্ষেত্রের শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ওয়েব সাইটে বলা হয়, ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আইসিটি বিভাগে নেতৃত্বদান ও দৃঢ়তার সঙ্গে তথ্য-প্রযুক্তিখাত নিয়ে কাজ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টেকসই উন্নয়নের জন্য আইসিটি খাতকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ