মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজীরা ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। আজ থেকে থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। একমাস জুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত ফিরতি ফ্লাইটে মোট ১ লাখ ১ হাজার ৮২৯ হাজী দেশে ফিরবেন।
সৌদি আরবের মক্কা থেকে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
হজ বুলেটিনে বলা হয়, বুধবার হাজিরা তৃতীয় দিনের মত শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের কাজ সম্পন্ন করে মিনা হতে মক্কায় ফিরে আসেন।
এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট হজযাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৮২৯ জন। তন্মধ্যে সরকারি   ব্যবস্থাপনায় ৫ হাজার ১৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৫ হাজার ৬১৪ জন।
চলতি বছর সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩২ জন, মহিলা ১১ জন। তাদের মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ৮ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ৫ জন হাজী মারা যান।
উল্লেখ্য, চলতি বছর সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ করেছেন। মোট হাজীর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন ও সৌদি আরবের আভ্যন্তরীণ হাজীর সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৫৩৭ জন।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ