মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইসলামী আন্দোলনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iab-news-15-9-16-2আওয়ার ইসলাম: ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর পুরানা পল্টনস্থ এলাকায় কুরবানীর গোশত বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেন, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, মাওলানা নজরুল ইসলাম, নুরুজ্জামান সরকার, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

শাহজাহানপুর এলাকা : নগরীর শাহজাহানপুর এলাকায় নগর অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও ছাত্র যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধার নেতৃত্বে, হাজারীবাগ এলাকায় হাজারীবাগ থানা সভাপতি ডা. মজিবুর রহমান ও সেক্রেটারী আবুল হাসানের নেতৃত্বে, কোতোয়ালী থানা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা নুরুন্নবী তালুকদার, মাওলানা মাহমুদুর রহমানের নেতৃত্বে, ডেমরা এলাকায় নগর নেতা ও থানা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনের নেতৃত্বে, গেন্ডারিয়া এলাকায় ডা. শহিদুল ইসলামের নেতৃত্বে কুরবানীর গোশত বিতরণ করা হয়। এ সকল এলাকায় প্রায় এক সহ¯্রাধিক লোকের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ কুরবানী করার সামর্থ না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। দেশে ইসলামী হুকুমত থাকলে এভাবে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করে ঈদের আনন্দে শামিল করেছে। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবে, ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ