মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলাম গ্রহণের পর হজও সম্পন্ন করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ইসলামধর্ম গ্রহণ করার পর স্বস্ত্রীক হজও পালন করেছেন। সাইমুন কুলিজ সৌদি আরবে নিযুক্ত প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত, যিনি তার কর্মরত অবস্থায় হজ পালন করেছে।
হাজি হলেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

সৌদি আরবে ২০১৫ সালে ব্রিটিশ রাষ্ট্রদূত নিযুক্ত হন সাইমুন কুলিজ। কিছু দিন পূর্বে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন।সাইমুন কুলিজের সঙ্গে তার স্ত্রী হুদা মাজরাকশও  ইসলাম গ্রহণ করেন। 

ব্রিটিশ রাষ্ট্রদূতের স্ত্রী হুদা তার টুইটারে নিজের ও তার স্বামীর ইহরাম পরা ছবি পোষ্ট করে লিখেছেন, সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ইসলামধর্ম গ্রহণ করার পর হজ পালন করেছেন।

সাইমুনের পাঁচটি সন্তান রয়েছে। তিনি ১৯৭৮ সালে আরবি ভাষায় তার শিক্ষা শেষ করার পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি তার কূটনৈতিক কর্মজীবন বাহরাইনে শুরু করেন এবং তারপর কাতার, ইরাক ও সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়।

এর পাশাপাশি তিনি ওমান, নয়াদিল্লী এবং বসরাতেও তার দায়িত্ব পালন করেন। তিনি জানুয়ারি ২০১৫ সালের শেষের দিকে, সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ