বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফটিকছড়ির ‘ক্যানে চ-ল-র’ এখন দেশ-বিদেশে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kene-cholorএম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি : ফটিকছড়ির দুই ব্যক্তির মুঠোফোনের কথোপকথনের অডিও রেকর্ডের একটি অংশ ‘ক্যানে চ-ল-র’ এখন দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ভিন্ন ভাষাভাষী মানুষের মুখেও শোভা পাচ্ছে এ ডায়লগটি।

মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে বসবাস করা চট্টগ্রামের লোকদের কাছ থেকে এ ডায়লগটি শুনে চীনের এক তরুনীকেও বলতে শোনা যাচ্ছে; যা ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বত্র। মোস্তফা নামক এক ওমান প্রবাসী জানান, এমনকি ওমানের কিছু কিছু নাগরিক বাঙ্গালিদের দেখলেই বলে উঠছে ‘ক্যানে চ-ল-র’!

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপটি মূলত ফটিকছড়ি উপজেলা বারৈয়ারহাট এলাকা থেকে সৃষ্ট। এ সংলাপে উসকানি দেওয়া বক্তব্যে-অাছে কৌতুহল, আছে ক্রোধ, আছে স্থানীয় দাপট, আছে বিবিরহাটে সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের কথা, সবশেষে আছে গালাগাল। সব মিলিয়ে দারুণ উপভোগ্য এই ‘ক্যানে চ-ল-র’ সংলাপ। দুই মিনিটের কাছাকাছি অডিও ক্লিপটির ‘অ ভাই ক্যানে চলর ’ এটা বর্তমানে ভাইরাল হওয়া একটা ডায়লগ। যা মানুষ মজা নেয়ার জন্য শুনছে, শেয়ার করছে, একে অপরকে বলছে। সবার মুখে মুখে এখন একটি ডায়লগ ‘ক্যানে চ-ল-র’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী সংলাপটি প্রসঙ্গে বলেন, ‘গণসমাজের অধিবাসীদের কতগুলি যৌথ আচরণের প্রবণতার কথা বলা হয়েছে সমাজবিজ্ঞানে। যে আচরণকে বলা হয় গণআচরণ। গণআচরণের অনেকগুলো ধাপ আছে। যেমন: গুজব, হুজুগ, উন্মাদনা আর গণবিকার। এই গণবিকার হলো একধরণের ভাবাবেগযুক্ত আচরণ যার মধ্যে বুদ্ধি বা যুক্তির সম্পর্ক নেই। এই আচরণ একসঙ্গে বহু লোকের মধ্যে প্রত্যক্ষ করা যায়। ভাবাবেগে গা ভাসিয়ে দিয়ে মানুষ এই গণবিকারগ্রস্ততায় ভোগে । এটা গণআচরণেরই অংশ। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। এই ‘কেনে চলর’ এক ধরণের গণবিকার। যা সমাজে বেশিদিন স্থায়ী হয় না। নতুন আরো একটা বাজারে আসলে পুরাতনটা তার জায়গা ছেড়ে দেয়, এক সময় ‘ক্যানে চ-ল-র’ও জায়গা ছেড়ে দিবে। যেভাবে জায়গা ছেড়ে দিয়েছিল ‘সাইফুল বোতল ফ্যাক্টরি’।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ