সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ঘরে ঘরে ত্যাগ ও উৎসবের আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eidমুসলমানদে্র ত্যাগের উতসব ঈদুল আযহা আজ।ইবরাহিমি চেতনায় উজ্জীবিত হওয়া এবং আল্লাহ’র নির্দেশ পালনের মাধ্যমে উদযাপিত হয়ে থাকে এই ঈদ।ধনীরা সাধ্যানুযায়ী কুরবানি করেন। গরিবরা পেয়ে থাকেন সেই ভাগ। সব মিলিয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এই খুশি।

মঙ্গলবার ফজরের শীতল হাওয়া শান্তি বারতা বইয়ে দিয়েছে সারা দেশে। রাজধানীর প্রধান ঈদের জামাত ৮টায় শুরু হবে। তারপর সারাদেশে একযোগে চলবে ঈদের জামাত। জামায়াত শেষে কুরবানি। বড়রা নিচ্ছেন সেই প্রস্তুতি। আর ছোটদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেছে সপ্তাহ খানেক আগে থেকেই। নতুন জামা কেনা কুরবানির পশু দেখাশোনা এসবের মধ্যেই কাটছে তাদের সময়।

ঈদুল আজহা উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গুলশানে জঙ্গি হামলা ও শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে গত ঈদে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবারের ঈদে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে প্রশাসন। ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আ.-এর আত্মত্যাগ ও অনুপম আর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কুরবানির এই প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হজরত ইব্রাহিম আ. তাঁর প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আ.-কে কুরবানি করতে গিয়েছিরেন। এই অনন্য ঘটনার স্মরণে কুরবানির বিধান প্রণিত হয়েছে। মুসলিমরাও তাদের প্রিয় বস্তুটি কুরবানি করে আসছেন যুগ যুগ ধরে।

ইসলামের পরিভাষায় কুরবানি হলো- নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তাঁরই নামে জবেহ করা। মহান সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল নিয়ত ছাড়া। ঈদুল আজহার অন্যতম শিক্ষা হচ্ছে, মনের পশু অর্থাৎ কু-প্রবৃত্তিকে পরিত্যাগ করা।

প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে বিশ্ব মুসলিম ময়দানে নামাজ আদায়ের পর যার যা সাধ্য ও পছন্দ সেই অনুযায়ী পশু কুরবানি দিয়ে থাকেন। আরবি ‘আজহা ’এবং ‘কুরবান’ উভয় শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ। কুরবানি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোৎসর্গ, নিজেকে বিসর্জন, নৈকট্য লাভের চেষ্টা ও অতিশয় নিকটবর্তী হওয়া ইত্যাদি।

জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখের যে কোনো একদিন কুরবানি করা যায়। গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা এ শ্রেণির প্রাণি কুরবানি করা যায়।

রোকন রাইয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ