মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদের জামাতে ফাঁকা শোলাকিয়া : মুসল্লির চেয়ে নিরাপত্তাকর্মী বেশি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20160913_dd095912_305-1-copyআওয়ার ইসলাম : দেশের সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়ায় এবার ঈদের জামাতে মুসল্লি ছিলেন অস্বাভাবিক রকম কম। একে তো অঝর ধারায় বৃষ্টি, তার ওপর দুই মাস আগে ঈদুল ফিতরে মাঠের অদূরে জঙ্গি হামলার তিক্ত অভিজ্ঞতা, সব মিলিয়েই শোলাকিয়ায় মুসল্লির সংখ্যা এবার অস্বাভাবিকরকম কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানে আজ মুসল্লির চেয়ে নিরাপত্তাকর্মীর সংখ্যাই ছিল কয়েক গুণ বেশি।

শত বছর ধরে এই ময়দানে হয়ে আসা ঈদের জামাতে এত কম উপস্থিতি এবারই প্রথম বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার এমন কড়াকড়িও এবারই প্রথম। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় লোক সমাগম প্রতিবারই কিছু কম হলেও মাঠ কখনো এতটা ফাঁকা থাকে না।

দেশের সবচেয়ে বড় ঈদগাহে নামাজ পড়তে দেশের বিভিন্ন এলাকা তো বটেই দেশের বাইরে থেকেও আসে মুসল্লিরা। পৌনে দুই শ বছর আগে প্রথম জামাতেই সোয়া লাখ লোক হয়েছিল বলেই মাঠের নাম শোলাকিয়া হয়েছে বলে জনশ্রুতি আছে।

এবারের ১৮৯তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হয় সকাল ৯টায়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ