সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

লাব্বাইক ধবনিতে মুখরিত আরাফার ময়দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-2আওয়ার ইসলাম : বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখেরও বেশি হাজীর কণ্ঠে উচ্চারিত লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার আকাশ-বাতাস। আজ ৯ জিলহজ পবিত্র হজ। হাজিরা আজ সারাদিন আরাফার ময়দানে অবস্থান করবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসলমানেরা  এখনো আসছেন। সমবেত হচ্ছেন ঐতিহাসিক আরাফার ময়দানে। এই ময়দান প্রায় সাড়ে ১০ কিলোমিটার বিস্তৃত। হাজীরা আজ আরাফাতের বিশাল প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা শুনবেন এবং একসাথে জোহর ও আসরের নামাজ একই ইমামের পেছনে জোহরের ওয়াক্তে আদায় করবেন। সূর্যাস্তের পর ময়দান ত্যাগ করবেন।

টানা পাঁচ দিন ধরে হজের আরো অনেক করণীয় থাকলেও আজ ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। হাদিসে রাসুল সা. বলেছেন আরাফায় অবস্থানই হজ। হজের অন্য কাজগুলো কোনো কারণে না করতে পারলেও হজ হতে পারে। কিন্তু আরাফায় অবস্থান করতে না পারলে হজ হবে না।  হজের কার্যাদি আনুষ্ঠানিকভাবে পালন শুরু হয়েছে গতকাল ৮ জিলহজ শনিবার মিনার তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে। ভিড় এড়াতে অনেক হাজী আগের দিন শুক্রবার রাত থেকেই মিনায় যাওয়া শুরু করেন। ৯ জিলহজ ফজরের নামাজের পর সূর্যোদয়ের পর থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে হাজীদের রওনা হওয়ার নিয়ম। তবে ভিড় এড়াতে অনেক হাজী গত রাতেই আরাফার উদ্দেশে রওনা হন। বাকিরা আজ সকালে মিনা থেকে সরাসরি আরাফার ময়দানে আসছেন।

এই ময়দানে জোহরের সময় পরপর জোহর ও আসরের নামাজ জামাতের সাথে আদায় করবেন হাজীরা। মুসাফির হওয়ার কারণে নামাজ কসর করবেন (চার রাকাতের স্থলে দুই রাকাত)। নামাজের আগেই মসজিদে নামিরাহ থেকে খুতবা দেয়া হবে। সূর্যাস্তের সাথে সাথেই আবার মিনায় ফেরার পথে মুজদালিফায় রাতে অবস্থান নেবেন হাজীরা। ওই স্থানে রাতে অবস্থান করবেন খোলা আকাশের নিচে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ