মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অস্ত্রবিরতির পরও সিরিয়ায় বোমা বর্ষণ, নিহত ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syriya6আওয়ার ইসলাম: সিরিয়ায় অস্ত্রবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হলেও দেশটিতে বিমান হামলা চালানো হয়েছে। রবিবার সকালের ওই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমধ্যম বিবিসি।
দেশটির ইদলিব শহরের একটি মার্কেটে বিমান হামলায নিহত হয় ৬০ জন। অন্যদিকে আলেপ্পো প্রদেশে হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১০ দিনের অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা সোমবার। তবে এর আগেই আবারো বিমান হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে আরো কিছু পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করেন তারা।
সিরিয়া বিরোধী দলের এক মুখপাত্র জানান, এই অস্ত্রবিরতিতে সবাই আশা খুঁজে পেয়েছে। তবে এবিষয়ে আরো বিস্তারিত জানা প্রয়োজন।
তবে এ বিষয়ে বাশার আল আসাদের সমর্থনকারী ইরানের কোনো বক্তব্য এখনো আসেনি। বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ