মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংসদ এলাকায় কবর নয় : হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ehanifআওয়ার ইসলাম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতীয় সংসদ ভবন এলাকায় কোনো কবরের স্থান হওয়া উচিত নয় । জিয়াউর রহমান কোনো আলেম বা পীর নয়, সংসদ ভবন এলাকায় তাঁর কবরের নাম করে যে মাজার বানানো হয়েছে, এটা আসলে সংসদকে অপমানিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের পাশে গড়াই নদীর পাড়ে নির্মাণাধীন ইকো পার্ক এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘সে সময় জিয়াউর রহমানের মরদেহ নামে যা দাফন করা হয়েছিল, তা কেউ খুলে দেখেনি। এখানে একটি অজানা বিষয় রয়েছে। একটি মাজার তৈরি করে জাতীয় সংসদের নিরাপত্তা, পবিত্রতা নষ্ট হোক জনগণ তা চায় না। যদি তাঁর কবর সরানোর কোনো সিদ্ধান্ত হয় তবে জনগণ সেটিকে সঠিক মনে করবে।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ