শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঈদ ছুটিতে মাধবকুণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madhabkundaযুবাইর ইসহাক; আওয়ার ইসলাম

সবুজ শ্যামল চায়ের রাজধানীতে মৌলভীবাজারে অবস্থিতে মাধকুণ্ড জনপ্রাপত। মাধবকুণ্ড বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রাপত। প্রায় ২০০ ফুঁট উঁচু অবিরাম জলরাশি গড়িয়ে পড়ে নিচে। কঠিন পাথরে গঠিত গঙ্গামারা পাহাড়ের উপর দিয়ে একটি ছড়া বহমান। এই ছড়া দুই ধারায় বিভক্তি হয়ে পানি নিচের কুণ্ডে পড়ে।

জলপ্রাপতের পানি একটি ছড়ার বয়ে যায়। এই ছড়াকে বলে মাধবছড়া। মাদবছড়ার পানি গিয়ে মিশেছে বাংলাদেশের সবচে' বড় হাওর হাকালুকিতে। কুণ্ডের পাশে অনেক গুহা আছে। ধারণা করা হয়, এ গুহাগুলোতে আগে সন্যাসী অবস্থান করতেন। সাধারত এই জলপ্রাপতে বছরে সবসময় অবিরমার জল গড়িয়ে পড়ে। তবে বর্ষায় গঙ্গামারা ছড়ার উভয় ধরায় পানি প্রবাহিত হয়। যার কারণে বেগ তখন তীব্র হয়। যা প্রতি সেকেণ্ডে ৫০০ কিউসেক পানি পড়া গিয়ে দাঁড়ায়। মাধবকুণ্ডে সব সময় পর্যটক ও ভ্রমণ পিপাসুদের ভিড় লেগে থাকে। শিক্ষা সফরসহ বিভিন্ন অানন্দ ভ্রমণে অনেক দল বেঁধে যান। এই ঈদে আপনি ঘুরে আসতে পারেন মাধবকুণ্ড থেকে।

যেভাবে যাবেন

প্রথমেই আপনাকে আসতে হবে মৌলভীবাজার বা কুলাউড়া। বাসে করে আসতে পারেন এখানে। অথবা ট্রেনে আসতে পারেন কুলাউড়া। সবচে' সহজ হল ট্রেনে কুলাউড়া আসা। ট্রেনে কুলাউড়া স্টেশনে নেমে সিএনজি করে সরাসরি মাধবকুন্ড পৌঁছতে পারেন। কুলাউড়ায় নেমে বাসে করেও যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে কাঁঠালতলী বাজারে নামতে হবে। সেখান থেকে দুরত্ব ৮ কিলোমিটার। যেতে হবে সিএনজি। এখানে পাবেন ইকো পার্ক।

পার্কের টিকেট কেটে ভিতরে ঢুকবেন। সবুজ পাহাড় বেষ্টিত আঁকা-বাঁকা উঁচু-নিচু সিঁড়ি করে পৌঁছে যাবেন মাধবকুণ্ড জলপ্রাপতে। পাহাড়ের আড়াল থেকে যখন জল গড়িয়ে পড়ার শো শো শব্দ শুনবেন। তখন তা আপনার হৃদকে পুলকিত করবে।

এআর