মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজিমপুরে এক ‘জঙ্গি’ নিহত, আহত ৩ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajimpur-copyআওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক ‘জঙ্গি’ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন নারী ‘জঙ্গি’। সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আজিমপুরে ২০৯/৫ পিলখানা রোডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত সোয়া ৮টা পর্যন্ত পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দিন কোরায়শী রাত সোয়া ৯টায় সাংবাদিকদের জানান, অভিযানে এক পুরুষ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছে তিন নারী জঙ্গি। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে ২০৯/৫ পিলখানা রোডের বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত এবং সন্দেহভাজন দুই নারী জঙ্গি গুলিবিদ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউসুফ আলী আরো জানান, বাড়ির ভেতরে এক নারী ও এক পুরুষকে পড়ে থাকতে দেখা গেছে। তাঁরা জীবিত নাকি মৃত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাড়ির ভেতরে গুলির খোসা ও গ্রেনেড পড়ে আছে।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) ও শায়লা (৩৫) নামের গুলিবিদ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকে আনা হয়। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়ো লেগেছে।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ