শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলা শেখা ফরজ, আরবি নফল। সরকার এত বোকা না যে চার-ছ’জন ব্যক্তিকে স্বীকৃতি দিয়ে দেবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul jabbar2বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ‘কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি’  শুধু চায়ই না বরং বেফাকই এ দাবি নিয়ে প্রথম মাঠে নেমেছে এবং এখনো মাঠেই আছে। উলামায়েকেরামের সমন্বিত উদ্যোগে এ দাবি কিভাবে আরো জোরালো করে বাস্তবায়ন করা যায় সে জন্য ইতোমধ্যেই বেফাক আগামী ‘১৭ অক্টোবর জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন’আহ্বান করেছে। সুতরাং এ নিয়ে আর কোনো সন্দেহ-সংশয় থাকলো না। নেতৃত্বেও কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছেন। কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সিলেবাস সংশোধন, মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, মাতৃভাষায় পুস্তক রচনা ও পাঠ্যভুক্তকরণে বেফাকের অবদান অনস্বীকার্য। এর আওতায় পরিচালিত হচ্ছে দেশের শতকরা আশি ভাগ মাদরাসা। এসবের বিভিন্ন দিক ও ‘কওমি সনদের স্বীকৃতি’ নিয়ে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদীর মুখোমুখি হয়েছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক জাকির মাহদিন। পড়ুন এর শেষ পর্ব...

জাকির মাহদিন : কওমি অঙ্গনের নতুন প্রজন্ম বেফাকের যেসব সমালোচনা করছেন, হতাশা ব্যক্ত করছেন, সিলেবাস পরিবর্তনের কথা বলছেন সে বিষয়ে আপনাদের বক্তব্য কী? আপনারা এসব সমালোচনা গঠনমূলকভাবে নিচ্ছেন কি না। আর আপনারা কি মনে করেন এই গতানুগতিক সিলেবাস, পাঠপদ্ধতি একজন শিক্ষার্থীর মন-মানসিকতা যথাযথভাবে বিকশিত করতে পারবে এবং প্রতিটি শিক্ষার্থীকে নিজের পায়ে দাঁড়াতে শেখাবে?

মাওলানা আব্দুল জব্বার : মোটামুটি গ্রহণযোগ্য সমালোচনাগুলো আমরা অবশ্যই গঠনমূলকভাবে নিচ্ছি এবং আমরা মনে করি না যে কওমি মাদরাসাগুলোর বর্তমান সিলেবাস ও পাঠপদ্ধতি যথেষ্ট। আমরা ক্রমান্বয়ে এসবে পরিবর্তন আনছি। তবে এটাও দেখতে হবে যে, একসময় এ শিক্ষাব্যবস্থার কোনো অস্তিত্বই ছিল না। এরপর এর প্রয়োজনীয়তা ও জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকলেও বিভিন্ন বিশৃঙ্খলা ও অন্যান্য সমস্যার কারণে সঠিকভাবে বিকশিত হতে পারছিল না, তখন বেফাক এ শিক্ষাধারাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।