মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘আল্লাহু আকবার’ বলায় ৬ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

allahu-akbarআওয়ার ইসলাম: স্পিকারের মাধ্যমে নিজের বোটের উপর থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনী উচ্চরণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্সের বন্দর নগরি মারসেইয়ে’র ক্রিমিনাল আদালত।
শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে বৃহস্পতিবার।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বার্তা সংস্থা আনাতোল ৮ সেপ্টেম্বর এক রিপোর্টে লিখেছে, মারসেইয়ের পূর্বাঞ্চলীয় কাসি শহরে নিজের বোটের উপর থেকে স্পিকার ব্যবহার করে আল্লাহু আকবার ধ্বনী উচ্চারণ করেন ঐ ব্যক্তি। তার ব্যাপারে অভিযোগ, উচ্চ আওয়াজে আল্লাহু আকবর বলার মাধ্যমে তিনি তার পাশে থাকা ব্যক্তিদের ভয় দেখিয়েছেন। পুলিশ এ অভিযোগে তাকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। ঘটনাটি গত জুলাই মাসের শেষের দিকে সংগঠিত হয়।

জানা যায়, মারসেইয়ের প্রসিকিউটর ঐ ব্যক্তির জন্য ১ বছরের কারাদণ্ড এবং ১৫০০ ইউরো জরিমানা’র আবেদন জানিয়েছিল। আদালত সেটাকে ৬ মাস ও ৫ হাজার ইউরোতে এনেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ