মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদি আরবে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-khaleda-copyআওয়ার ইসলাম : হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়া জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান রয়েল প্রটোকলের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই সময় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব ও প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবদুর রহমান ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

খালেদা জিয়ার সৌদি সফর উপলক্ষে জেদ্দার বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ