মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মক্তবে যাওয়া হলো না শিশুটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rape-+victim copyচাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল সওদাগর ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে। বুধবার সকালে উপজেলার গল্লাক বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিল্লাল সওদাগর গুপ্টি পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি সিএনজি স্টেশনের লাইনম্যান হিসেবে কর্মরত।

গুরুতর আহত অবস্থায় শিশুটি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ওই শিশুর পিতা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে।

ঘটনার পর থেকে ধর্ষক বিল্লাল সওদাগর (৫০) পলাতক রয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া অভিযুক্ত ধর্ষকের মালিকানাধীন দোকানে তালা দিয়েছে পুলিশ।

জানা যায়, স্থানীয় গল্লাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী আরবি পড়ার জন্য মক্তবে যাওয়ার পথে বিল্লাল সওদাগর তাকে চকলেট দেয়ার লোভ দেখায়। পরে তাকে দোকানে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিল্লাল সওদাগর পালিয়ে যান।

পরে শিশুর বাবা তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিল্লাল সওদাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গল্লাক বাজারে মিছিল করেছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহাবুব মোল্লা জানান, শিশুটির পিতা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সুপারের নির্দেশে ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ