বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

নেপালে প্রথম মুসলিম আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-muslim-nari-copyআওয়ার ইসলাম : মোহনা আনসারি সম্প্রতি নিয়োগ পেয়েছেন নেপালের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে। নেপালের প্রথম মুসলিম আইনজীবী তিনি। মুসলিম নারী হিসেবে তিনিই প্রথম কোনো নারী যিনি নেপাল সরকারের এত উচ্চ পদে নিয়োগ পেলেন।

২০১৪ সালের নভেম্বরে তিনি প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি ফোন কল পান। তাকে বলা হয় নেপালের মানবাধিকার কমিশনের দায়িত্ব গ্রহণ করার জন্য।  এই আইনজীবী তখন এটা বিশ্বাসই করতে পারছিলেন না। নেপালের সাম্প্রতিক সময়ে তার পদটিই কোনো মুসলিম নারীর জন্য সর্বোচ্চ পদ।

 

৫ সদস্যের কমিশনের একমাত্র নারী সদস্য হিসেবে তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ।আনসারি জানান, তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয়। তবে এতে দমে যাওয়ার পাত্রী নন তিনি।

আনসারি নেপালে নারীদের জন্য সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণের নতুন আইনকে সমর্থন করেন এবং আশা করেন এতে মুসলিম নারীরাও উপকৃত হবে। নেপাল আগে সাংবিধানকিভাবে হিন্দু রাষ্ট্র থাকলেও এখন এটি ধর্মনিরপেক্ষ।  নেপালের জনসংখ্যার ৪ ভাগেরও কম  ইসলাম ধর্মাবলম্বী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ