সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

হজে সেলফি না তোলার আহ্বান জানালো সৌদি কতৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam selfiআওয়ার ইসলাম : হজে সেলফি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি কৃর্তপক্ষ। হজযাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে ও নির্বিঘ্ন করতেই এই আহ্বান জানানো হয়েছে।

এবার হজে নিয়োজিত কর্মী বাহিনী বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছেন। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ছবি তোলা। অনেক অংশগ্রহণকারীকে দেখা যায় কাবাঘর তাওয়াফের সময় দাঁড়িয়ে সেলফি তুলছেন। অনেকে আবার ভিডিও করেন কিংবা ভিডিও কল করে বসেন। অনেক সময় দেখা যায় দল বেঁধে ছবি তুলতে যা অন্যদের ইবাদতে বিঘ্ন ঘটায়।

হারাম শরিফে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি এটা রোধ করা সম্ভব হচ্ছে না। নিরাপত্তা বাহিনী ছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের অনেকেই মনে করেন ছবি তোলা বা সেলফি তাওয়াফে বিঘ্ন সৃষ্টি করে। হজযাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত সৌদি সেনাবাহিনীর সদস্য ইব্রাহিম সোলায়মান আল মারশিদী বলেন, ‘স্মৃতি সংরক্ষণের জন্য ছবি বা ভিডিও প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধাবোধ রাখা প্রয়োজন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই বিভিন্ন দেশ থেকে লাখো মুসলিম হজ পালন করতে এসেছেন। আপনি যখন কাবাঘর তাওয়াফের সময় কিংবা সাফা ও মারওয়ার মধ্যে চলাচলের সময় ছবি তোলার জন্য দাঁড়াবেন তখন মুসলিমদের এক বিরাটস্রোতকে বাধাগ্রস্থ করবেন। ফলে আপনার কারণে অসংখ্য হজ পালনকারীর পথে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও আপনার আশেপাশে অনেক অপরিচিত নারী-পুরুষ থাকে যাদের ছবি উঠানোর অধিকার আপনার নেই।'

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ