সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ভালো মন্দের ফেসবুক লাইভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

LIVEযুবাইর ইসহাক: ফেসবুকে লাইভ অপশন বেশ জনপ্রিয় হচ্ছে। পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো সময় লাইভ করে একটি ছোটখাট সংবাদ সম্মেলন করা সম্ভব হচ্ছে। লাইভ প্রসঙ্গে জুকারবার্গ লিখেখেছিলেন, ‘লাইভ ফিচার অনেকটা টিভি ক্যামেরা নিজের পকেটে রাখার মতো। ফোন হাতে যেকোনো মানুষ এখন পৃথিবীর যেকোনো মানুষের কাছে নিজেকে সম্প্রচার করতে পারবে।’

ফেসবুক লাইভ আগে থেকেই ছিল। কিন্তু এখন এসেছে নতুন আঙ্গিকে। পূর্বে একজন ফেসবুকার শুধু তার ওয়ালে বা পেইজে লাইভ করতে পারতেন। এখন বিভিন্ন গ্রুপ, ইভেন্টও লাইভ করতে পারেন। ফেসবুক লাইভ করে এখন কী করছেন জানাতে পারেন ভিন্ন দেশে অবস্থারত কাউকে। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনার আনন্দময় মুহুর্তগুলো। কোন গুরুত্ত্বপূর্ণ ইস্যুতে আপনার লাইভ রাখতে পারে বিরাট ভুমিকা।

ফেসবুক লাইভ বহু ক্ষেত্রে উপকারী হলেও এর অপব্যাবহারও করছেন কেউ কেউ। অনেকে একে অন্যদের যন্ত্রণা দেয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। যখন তখন, যত্রতত্র যে কোন ভিডিও তুলে ধরছেন ক্যামেরায়। যা অন্যদের বিরক্তি উদ্রেক করছে।

ফেসবুকে জনপ্রিয় নুরুল্লাহ আমিন বলেন, ‘ফেসবুক লাইভ এটা ফেইসবুকে নতুন সংযোজিত একটি সেবা,যা ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। এর মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই সচিত্র সরাসরি যোগাযোগ করা যায়। এ সম্পর্কে আমার মতামতটি হলো, যাতে করে এটাকে মানুষ কোনরকমের অবৈধ ও অনৈতিক বাজে ব্যাবহার না করতে পারে, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক মনিটরিং করার জন্য অনুরোধ জানাব। এবং এর যথেচ্ছ ব্যাবহারকারীদের বিরুদ্ধে যাতে যথাযত ব্যবস্থা নেয়া হয়।’

ফেসবুকের আরেকজন নিয়মিত ইউজার গোলাম মুক্তাদির বলেন, ‘ফেসবুক লাইভ মার্ক জুকারবার্গের একটি দারুণ উদ্ভাবন বলে আমি মনে করি। এই ফিচারটা দারুণভাবে সফল হবে এবং হচ্ছে। লাইভে এখন যে কোনো সময় যে কোনো নিউজ নিজে প্রচার করা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরো শক্তিশালী করেছে।’

তাই লাইভ ফিচারকে অনর্থক অপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করে কোন গুরুত্ত্বপূর্ণ ইস্যুতে ব্যবহার করা হোক। তাহলেই এটা মানুষকে বিরক্ত না করে সবার জন্য উপকারী হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ