মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাবা শরিফের গিলাফ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gilaf2আওয়ার ইসলাম: ১২০ কেজি স্বর্ণে তৈরি কাবা শরিফের গিলাম প্রস্তুত হয়েছে। সোমবার গিলাফটি আনুষ্ঠানকিভাবে হস্তান্তর করা হয়। বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল এ বছরের জন্য কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর করেছেন।

আনুষ্ঠানিক গিলাফ হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন পবিত্র কাবা এবং মদিনা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুর রহমান আল-সুদাইস। পবিত্র নগরী মক্কার গভর্নরের জেদ্দার কার্যালয়ে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাদশাহ’র উপদেষ্টা যুবরাজ খালেদ বলেন, দুই সম্মানিত মসজিদের খেদমত করতে পেরে এবং হজযাত্রীদের সেবা করার জন্য সম্মানিত সৌদি আরব গর্বিত। সৌদি আরবের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এ দুই পবিত্র স্থানের উন্নয়ন ও কল্যাণ কাজ বাস্তবায়ন করা।

আগামী ৯ সেপ্টেম্বর এ বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেদিন পবিত্র মসজিদ কাবা শরিফের সম্মানিত ইমাম জুমার খুতবায় হজের সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অতপর হজযাত্রীরা নামাজের পর থেকেই মিনা অভিমুখে রওনা হবেন।

১১ সেপ্টেম্বর ৯ জিলহজ আরাফার দিনে পবিত্র কাবা শরিফের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হবে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ