মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশ ও সমাজের অবহেলিত মানুষের জন্য লিখতেন শহীদ কাদরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shahid kadriসিলেট: শহীদ কাদরী ও তাঁর কবিতা শীর্ষক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা আজ (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেছিল বাংলাদেশ কবি সভা সিলেট জেলা।

লুৎফুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল এর সভাপতিত্বে ও বাংলাদেশ কবি সভা সিলেট শাখার সভাপতি কবি সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম মাজহারুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার সেলিম আউয়াল, কবি ও গবেষক মুছা আল হাফিজ, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবিব, কবি মুহা. মনজুরুল হায়দার সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভা সিলেট শাখার সহ সভাপতি কবি বিনেয়ামিন রাসেল, সাধারণ সম্পাদক কবি সৈয়দ আছলাম হোসেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদা রাজা চৌধুরী, কবি এখলাছুর রহমান, কবি আলেয়া রহমান, গবেষক শহীদুজ্জামান চৌধুরী, শিক্ষাবীদ কবি কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারেক মনোওয়ার।

 সভায় বক্তারা বলেন, বিশ্বে যুগে যুগে বিভিন্ন দেশে অনেক লেখক ও গবেষক জন্ম নিয়েছেন। তারা সকলেই তাদের নানা গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু শহীদ কাদরী এর মত হৃদয়বান ও সুজ্ঞানের অধিকারী লোক খুবই কম। তিনি কলমের মাধ্যমে সমাজের দু:খ, দুর্দশার চিত্র তুলে ধরেছেন। কবিতা ও গল্পের মাধ্যমে আনন্দ দিয়েছেন পাঠকদের। শত্রু-মিত্র নির্বিশেষে তার দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তার লেখনীর কেন্দ্রবিন্দুতে ছিল দেশ ও মানবপ্রেম এবং সমাজের অবহেলিত মানুষ।

আরআর