মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গির্জায় ঘণ্টা দেয়ার লোক নেই ব্রিটেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Unvvtitled-1 copyআওয়ার ইসলাম : লোকবলের অভাবে ব্রিটেনের গির্জাগুলোতে ঘণ্টা বাজানোর যে সনাতন রীতি বা যে চল সেটা হুমকিতে পড়েছে।
বহু শতাব্দী ধরে চালু থাকা এই রীতি অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে কারণ এই কাজের জন্যে নতুন লোক পাওয়া যাচ্ছে না। এই কাজের জন্যে লোকজনদেরকে উৎসাহিত করাও কঠিন হয়ে পড়েছে।

গির্জায় যারা বেল বাজান তাদের পরিষদের বার্ষিক এক সম্মেলনে তিন চতুর্থাংশ লোকই বলেছেন, গত ১০ বছরে এই কাজের জন্যে নতুন কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কুড়ির নিচে যাদের বয়স তাদেরকে এই কাজের ব্যাপারে আগ্রহী করে তোলা খুবই কঠিন। এটা যেনো এখন দাড়ি আছে এরকম বৃদ্ধ ব্যক্তিদের কাজ হয়ে দাঁড়িয়েছে।

গির্জার কর্মকর্তারা বলছেন, কিশোর কিশোরীরা এখন এবিষয়ে একেবারেই আগ্রহী নন। আগে তারা উৎসাহী ছিলো। কারণ তখন তাদের খুব বেশি কিছু করার ছিলো না। কিন্তু এখন নেই। কারণ তারা কতো কিছু করতে পারছে! যুক্তরাজ্যে বর্তমানে এই কাজের সাথে জড়িত আছেন ৪০,০০০ মানুষ।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ