বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

যে পাতায় ঘর হবে ইঁদুর ও পোকামাকড় মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pudinaআব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

এই পৃথিবীর বুকে আমাদের সাথে ২০ কোটিরও বেশি প্রজাতির পোকামাকড়ের বসবাস। আর তাই মাকড়সা, তেলাপোকা ও ইঁদুর ইত্যাদির সহাবস্থান আমরা নিজেদের ঘরে খুঁজে পাই। আমাদের বাসস্থানের আনাচে-কানাচেই ঘুরে বেড়ায় এরা। খাটের চিপায়, শোকেসের নিচে, আলমারির তলে মাচায় মাচায় শোডাউন দেয় প্রতিনিয়ত। খেয়ে-দেয়ে সাবাড় করে নাকের ডগায় ঝামা ঘষে দিয়ে কখন যে বাতাসে মিলিয়ে যায় তাও ঠাওর করা যায় না। দল পাকিয়ে কখন যে কোথায় হানা দিবে তারও নেই কোনো ঠিক-ঠিকানা। তাই কামান দাগানোর মতো তাদের জব্দ করতে খুঁজি নানান জাতের অস্ত্র-শস্ত্র। ইঁদুর নিধন কল, গমের দানা, আঁঠা ফাঁদ সহ আরো কত কি!

কিন্তু কোনো কিছুতেই যেনো কাজ হয় না। তাদের জব্দ করা যেনো আকাশকুসুম কল্পনার নামান্তর। স্বয়ং ঈশ্বর যেনো তাদের রক্ষা করে চলেছেন। তাদের সুরক্ষা যেনো বিধির লিখন।

এখন আপনি চাইলে এই সমস্যা আপনি প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন। আসুন জেনে নেই সেই মহা প্রাকৃতিক উপাদান সম্পর্কে যা দিয়ে খুব সহজে আমরা এই সমস্যার সমাধান করতে পারি।

একটু পুদিনা পাতা নিন। তারপর পানিতে ভালোভাবে বেঁটে চটকে স্প্রে বোতলে পুরে নিন। ঘরের কোণায় কোণায় ফাঁক-ফোঁকরে যেখানেই মাকড়সা ও তার জাল, তেলাপোকা  কীট-বিছুটি নজরে আসবে সেখানেই স্প্রে করবেন। দেখবেন, এতে আপনার ঘরে কেবল সুগন্ধি ছড়াবে তাই নয় বরং পোকামাকড়ও ঘরে ঢুকতে তাদের আত্মা চমকাবে।

পোকামাকড় ও ইঁদুর পুদিনার ঘ্রাণে ভয় পায়। আর যেখানে পুঁদিনা স্বয়ং বিদ্যমান সেখানে যেতে তারা থরথর কাঁপে।

প্রাকৃতিক উপায়ে ঘরবাড়ি পোকামাকড় মুক্ত রাখতে চাইলে পুঁদিনা খুব আদর্শ অবলম্বন। তাই আপনিও পরীক্ষা করে দেখতে পারেন।

সূত্র: রোজনামা পাকিস্তান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ