বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভেনেজুয়েলার রাস্তায় লাখো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maduroআওয়ার ইসলাম: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন মাদুরো সরকারবিরোধী এ বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নেন।

বিবিসির খবরে বলা হয়, গত দুই বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি মাদুরোবিরোধীদের। তাঁদের দাবি, এই বিক্ষোভে অন্তত ১০ লাখ মানুষ অংশ নেন। বিক্ষোভ থেকে নিকোলা মাদুরোর অপসারণ দাবি করা হয়।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, নিকোলা মাদুরোকে অপসারণের কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ১০ লাখ মানুষকে বিক্ষোভে দেখা যায়নি।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। এ কারণে দেশটিতে মৌলিক পণ্যের সংকট ও দাঙ্গা দেখা গেছে। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র মুদ্রাস্ফীতি।

বিরোধীদের দাবি, নিকোলা মাদুরো প্রশাসনের অব্যবস্থাপনার কারণেই দেশজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

২০১৩ সালের এপ্রিলে নিকোলা মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৯ সাল পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকার কথা। তবে গত আগস্টের শুরুতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের প্রথম ধাপকে অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল। মাদুরোবিরোধীরা ভেনেজুয়েলার ২৪টি প্রদেশের সবকটি থেকেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছে।

সময়ের আগেই মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর প্রথম ধাপ ছিল দেশের ১ শতাংশ মানুষের স্বাক্ষর সংগ্রহ, যা বিরোধীরা সফলভাবে সম্পন্ন করেছে।

ভেনেজুয়েলার নির্বাচন কাউন্সিল জানায়, নিকোলা মাদুরোর বিরুদ্ধে দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে অন্দোলনকারীরা। স্বাক্ষরকারীরা নিকোলা মাদুরোর পদত্যাগ দাবি করে পুনর্নির্বাচনের পিটিশনের প্রতি সমর্থন জানিয়েছে।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ