সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা

বিপুল জাল নোটসহ আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jal noteআওয়ার ইসলাম: রাজধানীতে ৫২ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ আটজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় দুটি ভবনে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে ৫২ লাখ টাকার সমপরিমাণ জাল নোট ও জাল নোট বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মোহাম্মদ ইউসুফ আলী আরো বলেন, আসন্ন ঈদ সামনে রেখে চক্রটি জাল নোট বানানোর কাজ শুরু করেছিল। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ